পাটগ্রামে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, মহিলা যাত্রীর মাথায় আঘাত
আব্দুস সামাদ
পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি.
লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারী টু লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেসের শাটল ট্রেনে পাথর নিক্ষেপ করে এক নারী যাত্রীকে আহত করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঐ যাত্রী জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী শাটল ট্রেনের যাত্রী ছিলেন তিনি। ট্রেনটি পাটগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে আলাউদ্দিন নগর স্টেশন এলাকায় আসলে বাহির থেকে পাথর ছুঁড়লে তিনি কপালে আঘাত পান। এসময় কপাল ফেটে রক্ত বের হয়।
ঐ ট্রেনের যাত্রী পাটগ্রাম মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক আসাদুজ্জামান লেবু বলেন, ঐ নারী আমার কম্পার্টমেন্টে ছিলেন। ট্রেনটি আলাউদ্দিন নগর স্টেশনে আসলে বাহির থেকে ঢিল ছোঁড়া পাথরের আঘাতে আমার ঐ নারী যাত্রী গুরুতর আহত হন। বিষয়টি অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।