পঞ্চগড় পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ পরিদর্শক মোঃ আইনুল হকের মৃত্যু
মোঃ নয়ন আলী
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় জেলার পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মোঃ আইনুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম মোঃ আইনুল হক (পিতা মৃত আবেদ আলী, গ্রাম দমকলপাড়া (সাপটানা শশান কলোনি), ডাকলালমনিরহাট, থানালালমনিরহাট সদর, জেলালালমনিরহাট) আজ বুধবার (১৪ জানুয়ারি ) ভোর আনুমানিক সকাল ৪টা ১৫ মিনিটে পঞ্চগড় পুলিশ লাইন্সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।
অদ্য সকাল ১১টা ০০ মিনিটে পঞ্চগড় পুলিশ লাইন্স মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম মহোদয়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং মরহুমের স্বজনরা উপস্থিত ছিলেন।
মরহুম মোঃ আইনুল হক ১৯৮৮ সালের ২৭ জুন বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ ৩৭ বছর ৬ মাস ১৩ দিন তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তার আকস্মিক মৃত্যুতে পঞ্চগড় জেলা পুলিশের সকল সদস্য গভীরভাবে শোকাহত।
পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।