November 11, 2026, 11:44 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

পচাঁরহাট দ্বিমুখ উচ্চ বিদ্যালয়ে আনসার ভিডিপির অস্ত্রবিহীন প্রশিক্ষণ

আব্দুল হালিম ডিমলা উপজেলা প্রতিনিধি

“পচাঁরহাট দ্বিমুখ উচ্চ বিদ্যালয়ে আনসার ভিডিপির অস্ত্রবিহীন প্রশিক্ষণ ও সঞ্জীবনী প্রকল্পের সমাপনী: শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দিলেন জেলা কমান্ডার মাজারুল ইসলাম ভূঁইয়া”

আব্দুল হালিম ডিমলা উপজেলা প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা উপজেলার পচাঁরহাট দ্বিমুখ উচ্চ বিদ্যালয়ে আনসার ভিডিপির আয়োজনে অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ ও সঞ্জীবনী প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ই ডিসেম্বর ২০২৫ রোজ (সোমবার) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রশিক্ষণ সমাপ্তকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার মাজারুল ইসলাম ভূঁইয়া।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন জনাব, মাজহারুল ইসলাম ভূঁইয়া। নীলফামারী জেলা কমান্ডার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

জনাব, মোঃ ফারুক হোসাইন
অফিসার ডিমলা উপজেলা আনসার ভিডিপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাত্র কুমার বিশ্বাস।
অফিসার জলঢাকা উপজেলা আনসার ভিডিপি জলঢাকা, নীলফামারী।
উপস্থিত ছিলেন, জানাবা মোছাঃ মনোয়ারা খাতুন।
জলঢাকা উপজেলা ভিডিপি অফিসার ও মহিলা কমান্ডার।
উপস্থিত জনাব, মোঃ আবু কালাম
ডিমলা উপজেলা ভিডিপি কমান্ডার।
উপস্থিত অনামিকা আক্তার বেবি।
ইউনিয়ন মহিলা কমান্ডার সহ ডিমলা উপজেলাআনসার ভিডিপির কর্মকর্তা কর্মচারী ও উপস্থিত প্রশিক্ষার্থী।

অনুষ্ঠানের শুরুতেই কুরআন পাঠ করেন মোঃ আবু সালাম। প্রশিক্ষণার্থী আনসার ভিডিপি
গীতা পাঠ করেন শ্রী পূজা
রানী রায়।প্রশিক্ষণার্থী আনসার ভিডিবি। শুভেচ্ছা বক্তব্য পেশ করেন, মোঃ মনোয়ারা খাতুন । জলঢাকা উপজেলা অফিসার ও প্রশিক্ষনের কমান্ডার।
তিনি বলেন, ১ ডিসেম্বর ২০২৫ ইং থেকে ১১ই ডিসেম্বর ২০২৫ ইং পর্যন্ত গ্রামভিত্তিক অস্ত্র বিহীন
আনসার ভিডিপির প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা আত্মনির্ভরশীলতা, শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও সামাজিক নিরাপত্তাবিষয়ক বাস্তব জ্ঞান অর্জন করেন।
এবং বর্তমান সময়ে কিশোর-তরুণদের আত্মরক্ষা ও দায়িত্ববোধ গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পাশাপাশি সরকারি সঞ্জীবনী প্রকল্প শিক্ষার্থীদের গ্রামভিত্তিক উন্নয়নে ও যুবক-যুবতীদের বেকারত্ব দূর করবে।এবং সরকারি ১০% কোটার আওতায় থাকবে।শিক্ষার্থীদের নম্র, ভদ্র,সাহসী, সংগ্রামী বন্ধু বলে তার বক্তব্য শেষ করেন।

বক্তব্য পেশ করেন, প্রধান অতিথি জনাব মাজারুল ইসলাম ভূঁইয়া।জেলা কমান্ডার, নীলফামারী।

আজকের অনুষ্ঠানে বক্তব্যের শুরুতেই এলাকার দরিদ্রের কথা তুলে ধরেন, তিনি বলেন সরকারি জরিপ মোতাবেক এই অঞ্চলের মানুষ দরিদ্রের নিম্ন সীমা পড়ে আছেন।তিনি
বলেন,আজকের দশ দিনেরবঅস্ত্রবিহীন আনসার মৌলিক প্রশিক্ষণ ও সঞ্জীবনী আনসার ভিডিপি শিক্ষার্থীদের মাধ্যমে গ্রামের উন্নয়ন,শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, সর্বত্র কাজ করবে।
বজায় রাখবে গ্রামের শান্তি শৃঙ্খলা,ও উন্নয়ন। পাশাপাশি মাদক চোরাচালান,অসৎ কর্মজীবীর তথ্য ফাঁস, গ্রামে উভয় পক্ষের দ্বন্দ্বের সমাধান, বড় ধরনের আসামিকে দ্রুত এরেস্ট করা দায়িত্ব পালন করবেন, ভোট সেন্টারের নিরাপত্তার দায়িত্ব, পূজার দায়িত্ব, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব পালন, ঘূর্ণিঝড় বন্যা প্রবলিত এলাকা নিরাপত্তা ও খাদ্য বিতরণ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরাপত্তা জোরদার সহ সরকারি আদেশ মুলক নানা উন্নয়ন মুলুক কাজ আজকের প্রশিক্ষার্থীদের দায়িত্ব।

তিনি আরো বলেন আনসার ভিডিপি ও সঞ্জীবনী প্রকল্পের আওতার সদস্য -সদস্যদের বিনা সুদে এক থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে, তা দিয়ে শিক্ষানার্থীরা গবাদি পশু পালন,হাঁস মুরগি পালন, কৃষি, ব্যবসা সহ উন্নয়নমূলক কাজ ও বেকারত্ব দূর করতে পারবে।পরবর্তীতে এ ঋণ পরিশোধ করে পুনরায় ঋণ গ্রহণ করতে পারবে। পাশাপাশি থাকতে পারে রেশন যা এঅঞ্চলের মানুষের দরিদ্রতা বন্ধ করবে।

বক্তব্য পেশ করেন জনাব, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এই প্রশিক্ষণ ভবিষ্যৎ জীবনে আত্মবিশ্বাস ও নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফারুক হোসেন
অফিসার ডিমলা উপজেলা আনসার ভিডিপি তিনি বলেন,আজকের প্রশিক্ষার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে
।যারা সরকারি আদেশ-নিদেশ ও কমেন্টারের হুকুম দায়িত্বের সাথে পালন করবে, তাদেরকে উন্নয়নের কাজের সুযোগ করে দেওয়া হবে।এই এলাকার বেকার যুবক-যুবতীদের পাশে দাঁড়াবেন বলে তার বক্তব্য শেষ করেন।
শেষে, প্রশিক্ষার্থীদের শপথ পাঠ করান স- মিষ্টিভাষী ও দায়িত্ববান অফিসার জনাব ছাত্র কুমার বিশ্বাস।
জলঢাকা উপজেলা।
শপথ পাঠ শেষ আজকের আয়োজন শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা