November 12, 2026, 10:17 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

নীলফামারীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে ‘বিজয় র‍্যালি’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম

নীলফামারীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে ‘বিজয় র‍্যালি’ অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম

ডিসেম্বর ১৬: মহান বিজয় দিবস উপলক্ষে নীলফামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে এক দোয়া ‘বিজয় র‍্যালি’ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার,  ১৬ ডিসেম্বর  নীলফামারীর অসংখ্য যুবক এই র‍্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

নীলফামারী জামায়াতে ইসলামীর  জেলা/উপজেলা  পর্যায়ের নেতৃবৃন্দ এই র‍্যালিতে অংশগ্রহণ করেন। এতে প্রধান নেতৃত্ব দেন নীলফামারী জেলা জামায়াতের আমীর ও নীলফামারীর ১আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার।
এছাড়াও র‍্যালিতে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন নীলফামারীর ২ আসনের  জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ।

নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি মাও. আন্তাজুল ইসলাম।
উপজেলা আমীর মাও. আবু হানিফা শাহ।
সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম।
যুব বিভাগের জেলা সভাপতি আব্দুল মালেক কাজ্বী শাহ। যুব বিভাগের নীলফামারী সদর উপজেলা সভাপতি আহমদ রায়হান।
ছাত্রশিবিরের শহর সভাপতি মাজেদুল ইসলাম। জামায়াতে ইসলামী নীলফামারি শহর সেক্রেটারি আনিসুজ্জামান আজাদ।
অ্যাডভোকেট মামুন পাটোয়ারী। সাবেক শিবির সভাপতি জাকির হোসেন রঞ্জু ও সাবেক শিবির সভাপতি ময়নুল ইসলাম।

এছাড়াও জেলা/উপজেলা নেতৃবৃন্দ এবং যুব বিভাগের বিভিন্ন ইউনিয়নের সভাপতিবৃন্দ র‍্যালিতে অংশগ্রহণ করেন।

র‍্যালির শুরুতেই  জামায়াতের জেলা অফিস আল-হেলাল একাডেমিতে, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের  আলোচনা ও শহীদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠান হয়।

এসময় নীলফামারী  জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দগণ স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে যুবকদের মধ্যে আলোচনা করেন।  এবং তারা এই দেশে অন্যায় ভাবে বিভিন্ন হত্যা কান্ডের বিচার সহ ইনক্লাব মঞ্চের ওসমান হাদীর হামলাকারীকে দ্রুত গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করার দাবি উদ্যাপন করেন।

আলোচনা সভার সমাপ্তির পর নীলফামারী জামায়াতের জেলা অফিস আল হেলাল একাডেমী থেকে বিজয় র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আল হেলাল একাডেমী থেকে নীলফামারী চৌরঙ্গী মোড় হয়ে বড় বাজার মসজিদ দিয়ে ঘুরে কালিবাড়ী মোড় হয়ে  আল হেলাল একাডেমিতে র‍্যালিটি সমাপ্তি হয়।

বিজয় র‍্যালিতে অংশগ্রহণকারী তরুণ ও যুবকরা বাংলাদেশ ও বিজয়ের চেতনাকে ধারণ করে বিভিন্ন দেশপ্রেমমূলক স্লোগান দেন। স্লোগানগুলিতে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা যুদ্ধের মূল্যবোধ এবং একটি সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ফুটে ওঠে।

নীলফামারীর যুব সমাজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা