নীলফামারীতে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো ধোপা এক্সপ্রেস
স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম।
আজ ১৬-০২-২০২৬ সোমবার বিকালে নীলফামারী বারাইপাড়ায় ধোপা এক্সপ্রেস নামে একটি প্রতিষ্ঠান শুভ উদ্বোধন হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান প্রধান মোঃ মাসুদ রানা, পিতা: মানির হোসেন, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নীলফামারী জেলার মানুষের দৈনন্দিন জীবনে সময় বাঁচানো এবং আধুনিক ও নির্ভরযোগ্য লন্ড্রি সেবা নিশ্চিত করার লক্ষ্যে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ধোপা এক্সপ্রেস।
এটি একটি আধুনিক লন্ড্রি সার্ভিস, যেখানে গ্রাহকরা পাবেন কাপড় ধোয়া, শুকানো, ইস্ত্রি, ফোল্ডিং, ফ্রি পিকআপ এন্ড ডেলিভারি সবকিছু এক জায়গায়।
আজকের ব্যস্ত জীবনে চাকরি, ব্যবসা এবং পারিবারিক ব্যস্ততার কারণে অনেকের জন্য নিয়মিত কাপড় ধোয়া, শুকানো ও ইস্ত্রি করা কষ্টকর হয়ে উঠেছে।
সেই বাস্তবতা মাথায় রেখে ধোপা এক্সপ্রেস এর সার্ভিস তৈরি করা হয়েছে এমনভাবে, যেন মানুষ স্বল্প সময়ে, কম ঝামেলায় এবং নিরাপদভাবে তাদের কাপড় পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে পারে।
ধোপা এক্সপ্রেসের মূল লক্ষ্য হলো পরিচ্ছন্নতা নিশ্চিত করা, সময় বাঁচানো এবং গ্রাহকের আস্থা অর্জন করা
এই প্রতিষ্ঠানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে
• স্বয়ংক্রিয় মেশিনে কাপড় ধোয়া পদ্ধতি
• কাপড়ের ধরন অনুযায়ী আলাদা কেয়ার
• সঠিকভাবে শুকানো ও নিখুঁত ইস্ত্রি
• নির্ভরযোগ্য সার্ভিস ডেলিভারি
• কাপড়ের নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা
ধোপা এক্সপ্রেস বিশ্বাস করে, পরিষ্কার কাপড় শুধু সৌন্দর্য নয় এটি আত্মবিশ্বাস বাড়ায় ও এটি স্বাস্থ্যকর জীবনেরও একটি অংশ। তাই আমরা চেষ্টা করছি নীলফামারীর মানুষকে একটি মানসম্মত এবং প্রফেশনাল লন্ড্রি অভিজ্ঞতা দেওয়ার।
উদ্বোধনী উপলক্ষে ধোপা এক্সপ্রেস তাদের সম্মানিত নতুন গ্রাহকদের জন্য ঘোষণা করেছে বিশেষ ২০% ছাড়, যা সীমিত সময়ের জন্য প্রযোজ্য থাকবে।
ধোপা এক্সপ্রেস -এর প্রতিষ্ঠাতা পরিচালকঃ মাসুদ রানা- বলেন “আমরা চাই নীলফামারীর মানুষ যেন অন্য সব বিভাগীয় শহরের মতো আধুনিক লন্ড্রি সার্ভিস এখানেই পায়। আমাদের লক্ষ্য শুধু ব্যবসা নয়, বরং মানুষের সময় বাঁচিয়ে একটি উন্নত জীবনযাত্রায় সহায়তা করা। আমরা সততা, মান এবং দায়িত্ববোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো।”
ধোপা এক্সপ্রেস সকল গ্রাহক, শুভানুধ্যায়ী এবং স্থানীয় গণমাধ্যমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং আশাবাদী যে নীলফামারীর জনগণ এই উদ্যোগকে ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাবে।
আমাদের ঠিকানা: বাড়াইপাড়া, নীলফামারী সদর
মোবাইল : ০১৭০৪-৩৭৮ ৯৩২
ফেসবুক পেজ: Dhopa Express