August 20, 2026, 3:16 am
শিরোনাম :
নাটোরের সরকারি কর্মকর্তা  বদলি এবং বিএনপি নেতার বক্তব্য নিয়ে আলোচনা প্রবাসীর বাইক নিয়ে উধাও লালমনিরহাটের রুবেল, উদ্ধারের আশায় আদিতমারীতে ভুক্তভোগী নানা আয়োজনের মধ্য দিয়ে হাতিয়ার চরকিং ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন জলঢাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোরহানউদ্দিনে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন স্বেচ্ছাসেবক দল জনগণের মতামত উপেক্ষা নয়, রায়গঞ্জ সদরে টিটিসি স্থাপনের দাবি গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার জলঢাকায় ১৩ বছরের নাবালিকার বিয়ে ঘিরে তোলপাড়: থানায় ৮ জনের বিরুদ্ধে এজাহার, বরের মার ক্ষোভ ও গ্রামের মিশ্র প্রতিক্রিয়া সাংবাদিক লুৎফর সিকদারের মায়ের ৪র্থ তম মৃত্যুবার্ষিকি আজ নূরে মদিনা মাদ্রাসায় শিক্ষককে মারধর, একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

নির্বাচনে বডি ওর্ণ ক্যামেরায় ভোটকেন্দ্রের সার্বক্ষণিক ভিডিও ধারণ চলবে।

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

নির্বাচনে বডি ওর্ণ ক্যামেরায় ভোটকেন্দ্রের সার্বক্ষণিক ভিডিও ধারণ চলবে।

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে সিরাজগঞ্জ জেলা পুলিশের বহরে যুক্ত হয়েছে আধুনিক বডি ওর্ণ ক্যামেরা (Body Worn Camera)।

নির্বাচনকালীন দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের পরিধেয় এই ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকার সার্বক্ষণিক ভিডিও ধারণ করা হবে। ধারণকৃত ভিডিও অনলাইনে সরাসরি পর্যবেক্ষণযোগ্য থাকবে এবং প্রয়োজন অনুযায়ী ভিডিও আকারে সংরক্ষণ করা হবে। এসব ফুটেজ আইনশৃঙ্খলা রক্ষা, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বডি ওর্ণ ক্যামেরা ব্যবহারের সুফল:

✔️ ভোটকেন্দ্র ও পার্শ্ববর্তী এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ

✔️ দায়িত্ব পালনে স্বচ্ছতা ও
পেশাদার আচরণ নিশ্চিতকরণ

✔️ অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অভিযোগের নিরপেক্ষ প্রমাণ সংরক্ষণ

✔️ নির্বাচন প্রক্রিয়ায় জনগণের আস্থা আরও সুদৃঢ় করা

সকলের প্রতি অনুরোধ:
▪️ বডি ওর্ণ ক্যামেরার রেকর্ডিং চলাকালে পুলিশকে কোনো প্রকার বাধা, অসৌজন্যমূলক আচরণ বা বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকুন।
▪️ আইনবহির্ভূত কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে, কারণ সব কার্যক্রম ভিডিও রেকর্ডে সংরক্ষিত থাকবে।

বডি ওর্ণ ক্যামেরার ফুটেজ প্রয়োজনে আইনানুগ প্রমাণ হিসেবে ব্যবহার করা হতে পারে।
সিরাজগঞ্জ জেলা পুলিশ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

আইন মেনে চলুন, নিরাপদ থাকুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা