November 11, 2026, 6:48 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজের মাথায় গু*লি চালানো পুলিশ সদস্যের বাড়ি গোপালগঞ্জ

লুৎফর সিকদার গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি

নিজের মাথায় গু*লি চালানো পুলিশ সদস্যের বাড়ি গোপালগঞ্জ

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

খুলনার রেলওয়ে পুলিশ লাইনে ডিউটিরত অবস্থায় নিজের ব্যবহৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করে এক পুলিশ কনস্টেবল আ*ত্ম*হ*ত্যা করেছেন।

শনিবার (১৮ এপ্রিল) ভোরে পুলিশ লাইনের অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।

নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯)। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পদ্মবিলা এলাকার বাসিন্দা শৈলেন বিশ্বাসের ছেলে।

জানা গেছে, গত বছরের ৩ নভেম্বর তিনি খুলনা রেলওয়ে পুলিশ লাইনে যোগদান করেন। তার স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।

খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত সম্রাট বিশ্বাসের ডিউটি নির্ধারিত ছিল। দায়িত্ব পালনকালে ভোর সাড়ে ৪টার দিকে তিনি নিজের ব্যবহৃত চাইনিজ রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে খুলনা রেলওয়ে পুলিশ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস এর বন্ধু জেএস সামি এক ফেজবুক পোস্টে লিখেছেন

৪ ঘন্টা আগের পোস্ট নিচে তুলে ধরা হলো

বন্ধু তোর অকাল মৃত্যু আমরা মেনে নিতে পারছি না গোপালগঞ্জ পুলিশ লাইন মাঠ থেকে আমাদের একসাথে চাকুরি হয়েছিল ট্রেনিং সেন্টারে যাবার দিন রাতে তোর বালিশ নিয়ে আমি ঘুমাইছিলাম, ট্রেনিং সেন্টারে সবাই আমরা ওকে নাম দিয়েছিলাম গোপালগঞ্জের আইরন ম্যান একজন পুলিশ সদস্য হিসেবে সে হয়তো অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছেন, কিন্তু জীবনের ব্যক্তিগত যুদ্ধে তিনি বড্ড একা হয়ে গিয়েছিলেন।

মেয়েদের বলবো স্বামীর সাথে এমন কিছু করবেন না যেন তার এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা