ধুনট ইজতেমা ২০২৫: ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
বগুড়ার ধুনট পৌর এলাকার পূর্ব ভরনশাহী গ্রামে আগামী ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী আঞ্চলিক ধর্মীয় ইজতেমা। শুরায়ে নেজাম তথা ওলামায়ে কেরামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ ইজতেমায় দেশ-বিদেশের আলেম-উলামা, তালীমপ্রেমী মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষদের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
ইজতেমার সূচনা
তারিখ: ১৮ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার)
সময়: বাদ ফজর
অনুষ্ঠান: পবিত্র আম বয়ানের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিক উদ্বোধন।
মধ্যবর্তী দিনসমূহ (১৯ ডিসেম্বর)
দাওয়াত, তালীম, তাসাউফ, আমল ও ইসলামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলেমদের গুরুত্বপূর্ণ বয়ান।
মুসল্লিদের থাকার ও নামাজ আদায়ের সুব্যবস্থা থাকবে কর্তৃপক্ষের পক্ষ থেকে।
ইজতেমার সমাপ্তি
তারিখ: ২০ ডিসেম্বর ২০২৫ (শনিবার)
অনুষ্ঠান: পবিত্র আখেরী মোনাজাতের মাধ্যমে আঞ্চলিক ইজতেমার পরিসমাপ্তি ঘোষণা করা হবে।
স্থান:
ধুনট পৌর এলাকার পূর্ব ভরনশাহী গ্রাম, ধুনট, বগুড়া।
এই পবিত্র আঞ্চলিক ইজতেমার সফল আয়োজন ও সুষ্ঠু সম্পন্নতার জন্য সকলের প্রতি দোয়া ও সহযোগিতা কামনা করা হচ্ছে।