November 13, 2026, 12:12 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

ধানগড়া বাসস্ট্যান্ডে যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল হয়ে যায় সুন্দর ভাবে।

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি

ধানগড়া বাসস্ট্যান্ডে যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল হয়ে যায় সুন্দর ভাবে।

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

ধানগড়া বাসস্ট্যান্ডে যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল গতকাল সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। মাহফিলকে ঘিরে ধানগড়া ও আশপাশের এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা মোঃ আমিনুল হক, সাবেক ভাইস প্রিন্সিপাল, ধানগড়া কামিল মাদরাসা। প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন হাফেজ মাওঃ মুফতি শওকত হোসেন (নোমানী), খতিব, সিপাহীপাড়া জামে মসজিদ, মুন্সিগঞ্জ, ঢাকা। তাঁর হৃদয়স্পর্শী তাফসীরুল কুরআনের বয়ানে উপস্থিত মুসল্লিরা গভীর মনোযোগে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিপি আয়নুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শামসুল ইসলাম, হাতেম আলী সুজন এবং রাশেদুল হাসান মিরনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাহফিলের প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল, সদস্য সচিব, রায়গঞ্জ উপজেলা ছাত্রদল। শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয় মুসল্লিরা এমন আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা