November 12, 2026, 11:41 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

তেঁতুলিয়ায় সড়কের দুইপাশ থেকে বালু-পাথর অপসারণে প্রশাসনের অভিযান

মোঃ নয়ন আলী পঞ্চগড় জেলা প্রতিনিধি

তেঁতুলিয়ায় সড়কের দুইপাশ থেকে বালু-পাথর অপসারণে প্রশাসনের অভিযান

মোঃ নয়ন আলী
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সড়কের দুইপাশে অবৈধভাবে স্তুপ করে রাখা নির্মাণসামগ্রী অপসারণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে তেঁতুলিয়া উপজেলার ডাকবাংলো পিকনিক কর্ণার সংলগ্ন এলাকা থেকে বাংলাবান্ধা পর্যন্ত মহাসড়কের দুই পাশে রাখা বালু, পাথর ও অন্যান্য নির্মাণসামগ্রী অপসারণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। এ সময় সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়; সড়ক ও জনপথ বিভাগ; হাইওয়ে পুলিশ; স্থানীয় প্রশাসন; সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম, পঞ্চগড় এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ।

অভিযান চলাকালে সড়কের পাশে অবৈধভাবে রাখা বালু-পাথর অপসারণ ছাড়াও পথচারী ও পরিবহন চালকদের মধ্যে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে বায়ুদূষণ রোধ ও সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, সড়ক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। আগামীকাল (শনিবার) বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় অনুরূপ আরেকটি অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা