November 12, 2026, 7:16 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

**তেঁতুলিয়ায় নামছে পারদের সূচক, শীতের আগমনী বার্তা পঞ্চগড়ে**

মোঃ নয়ন আলী পঞ্চগড় জেলা প্রতিনিধি

**তেঁতুলিয়ায় নামছে পারদের সূচক, শীতের আগমনী বার্তা পঞ্চগড়ে**

মোঃ নয়ন আলী
পঞ্চগড় জেলা প্রতিনিধি

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে নেমে আসছে শীতের আমেজ। সকাল-সন্ধ্যায় হালকা ঠাণ্ডা বাতাস আর শিশিরভেজা পরিবেশে শীতের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে ইতোমধ্যেই।

রোববার (৯ নভেম্বর) সকাল ৯টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার একই স্থানে তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় অর্ধ ডিগ্রি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, নভেম্বরের শেষ দিকে জেলায় তাপমাত্রা আরও কমে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। ডিসেম্বর জুড়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে তিনি জানান।

এদিকে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ, ফলে দেখা দিচ্ছে শীতের প্রথম ধাপের আবহ। স্থানীয়রা বলছেন, ভোরবেলায় বাইরে বেরোলে হালকা গরম কাপড় ব্যবহার শুরু করেছেন অনেকে।

আবহাওয়াবিদদের মতে, উত্তর দিক থেকে আসা ঠাণ্ডা বাতাসের প্রভাবে দেশের উত্তরাঞ্চলে শীতের এই আগমন ঘটছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে শীত আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে তারা ধারণা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা