ঢাকা সহ চার বিভাগে সন্ধার মধ্যেই শ-ক্তি-শা-লী ঝ-ড়ে-র পূর্বাভাস ।
রেজাউল করিম রিয়াদ
লামা উপজেলা প্রতিনিধি বান্দরবান পার্বত্য জেলা
দেশের ৪ বিভাগের ওপর দিয়ে আজ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার গতিতে বৃষ্টি বা বজ্রপাত হবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার সই করা এক বিবৃতিতে জানিয়েছেন সন্ধ্যা
৬টার মধ্যেই ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে ০২ নম্বর নৌ-হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।
এতে আরও বলা হয়, এছাড়া রাজশাহী, পাবনা, বগুড়া এবং কুমিল্লা অঞ্চল সমূহের উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টা ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।