November 12, 2026, 11:25 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ জামিয়ার রহমান, ব্যুরো প্রধান, রংপুর

ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ জামিয়ার রহমান, ব্যুরো প্রধান, রংপুর।

নীলফামারীর ডোমারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাঠ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মো. হারুনর রশীদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামের আমির ও ডোমার-ডিমলা (১) আসনের সংসদীয় পদপ্রার্থী আব্দুল সাত্তার। এছাড়া উপস্থিত ছিলেন ডোমার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সোহেল রানা, উপজেলা আমির আব্দুল হাকিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার, মজুরি ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। সংগঠনের শক্তিকে কাজে লাগিয়ে শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে নিজেদের দাবি আদায়ের আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। তাই শ্রমিকদের মর্যাদা রক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক শ্রমিক অংশ নেন।
অনুষ্ঠানের শেষে সংগঠনের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ও সদস্য সংগ্রহ অভিযান ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা