চিরিরবন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন, শহীদদের প্রতি শ্রদ্ধা
মোঃ আরিফুল ইসলাম
উপজেলা প্রতিনিধি
চিরিরবন্দর দিনাজপুর
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য জনাব আখতারুজ্জামান মিয়া এমপি।
এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।