চিরিরবন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার দিনাজপুর।
মহান বিজয় দিবস উপলক্ষে চিরিরবন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেছে চিরিরবন্দর উপজেলা প্রেসক্লাব।
এ সময় জাতির সূর্যসন্তান বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
চিরিরবন্দর উপজেলা প্রেসক্লাবের এই শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।