November 11, 2026, 9:24 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এজেন্ট তালিকা প্রকাশ, সিরাজগঞ্জে ছয় আসনে মনোনয়ন

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এজেন্ট তালিকা প্রকাশ, সিরাজগঞ্জে ছয় আসনে মনোনয়ন

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

জুলাই গণ-অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিত করতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জন-সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন সংসদীয় আসনে এজেন্ট তালিকা প্রকাশ করা হয়েছে।
সংগঠনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মুইনুল ইসলামের অনুমোদনক্রমে রাজশাহী বিভাগের বিভিন্ন সংসদীয় আসনে ‘হ্যাঁ’-এর পক্ষে এজেন্ট নিয়োগ দেওয়া হয়।
সিরাজগঞ্জ জেলার এজেন্ট তালিকা:

সিরাজগঞ্জ-১: ইমরান হাসান, মো. আশিক

সিরাজগঞ্জ-২: মুনতাসির মেহেদী হাসান, রাজিতা ভূইয়া

সিরাজগঞ্জ-৩: ফাহিম বিশ্বাস, শেখ রিয়াদ, নিরব

সিরাজগঞ্জ-৪: শাহরিয়ার শাওন, শেখ তাজ

সিরাজগঞ্জ-৫: মাসুদ রানা, রাফি চৌধুরী

সিরাজগঞ্জ-৬: সালমান জোয়ারদার, আবু হানিফ তালুকদার

এজেন্ট হিসেবে মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায়

সিরাজগঞ্জ-৩ আসনের এজেন্ট শেখ রিয়াদ বলেন,

“গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এজেন্ট হিসেবে আমাকে মনোনীত করায় সংগঠনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার ওপর অর্পিত দায়িত্ব ন্যায়, সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন যেন সৎ পথে থেকে জনগণের পক্ষে কাজ করতে পারি।”

তিনি আরও বলেন, সৎ ও ন্যায় পথে থাকলে আল্লাহ তায়ালা সম্মান দান করেন এবং তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে একই আসনের আরেক এজেন্ট ফাহিম বিশ্বাসও দায়িত্ব পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের নেতৃত্বের প্রতি ধন্যবাদ জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সূত্রে জানা গেছে, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গড়ে তুলতে সিরাজগঞ্জসহ সারাদেশে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা