ক্ষমতার ভারসাম্য আনতে গেলে অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দিন। উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান।
স্টাফ রিপোর্টার মো: শহিদুল ইসলাম নীলফামারী
আজ রোববার (১৮ জানুয়ারি, ২০২৬) নীলফামারীতে তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণভোটের প্রচারণায় অংশ নিয়েছেন। নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নীলফামারীতে সৈয়দা রিজওয়ানা হাসানের সমাবেশ ও প্রচারণা
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন ‘দেশের সংস্কার ও পরিবর্তনের পক্ষে থাকলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে সিল দিন।” তিনি উল্লেখ করেন যে, ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
তিনি জানান, ক্ষমতার ভারসাম্য রক্ষায় সহায়ক এমন ১২টি গুরুত্বপূর্ণ বিষয়ে এই গণভোট নেওয়া হচ্ছে। এর মাধ্যমে দেশের মালিকানা জনগণের হাতে ফিরে আসবে।
সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকার, তিনি আরও বলেন, যদি মানুষ ‘হ্যাঁ’ ভোট দেয়, তবে ভবিষ্যতে কেউ চাইলেই সংবিধান পরিবর্তন করতে পারবে না এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাধ্যতামূলক হবে।