কারেন্টাইট দারুল উলুম ক্বওমী মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল
মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কারেন্টাইট দারুল উলুম ক্বওমী মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল ইসলামী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মাহফিলটি অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর ২০২৫ ইং, সোমবার, বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত। অনুষ্ঠানের স্থান মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি জনাব মোঃ আবুল শামসুদ্দিন সরকার। সহ-সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ্ব আব্দুর রশিদ। মাহফিল সার্বিক তত্ত্বাবধানে জনাব মাওলানা আমির আলী। খতিব, কারন্ট হাট জামে মসজিদ
মাহফিলের প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন
হাফেজ মাওলানা ক্বারী আবু হানিফ সাহেব।খতিব, বাইতুল আজম জামে মসজিদ, কক্সবাজার
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন—
হযরত মাওলানা রহিমুল্লাহ মিজবাহ সাহেব
হাফেজ মাওলানা ফয়জুল্লাহ সাহেব
মাওলানা মোঃ আবু বক্কর বিন আব্দুল্লাহ
মুহাম্মদ মাইন উদ্দিন সরকার (মিটু)
অনুষ্ঠানে সদ্য হিফজ সম্পন্নকারী ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হবে। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে ইনশাআল্লাহ।
মহিলাদের জন্য পর্দাসহ পৃথক বসার ব্যবস্থা রাখা রয়েছে।
মাহফিলটি সার্বিকভাবে বাস্তবায়ন করবেন মাহফিল এন্ডোজমেন্ট কমিটি।