কাটাখালি হাইওয়ে থানার উদ্যোগে কমিনিউটি পুলিশং সভা অনুষ্ঠিত।
মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় প্রতিনিধি।
আজ ২৪/১২/২০২৫ দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় কাটাখালি হাইওয়ে থানার উদ্যোগে কমিনিউটি পুলিশং সভায় অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন কাটাখালি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি জাফর, সভায় সভাপতির বক্তব্যে ওসি জাফর বলেন হাইওয়ে সড়ক ব্যাবহারে থ্রি হুইলারের বেপরোয়া গতি বিভিন্ন ধরনের ঝুঁকির কারণে সরকারি ভাবে থ্রি হুইলার মহাসড়কের চলাচলের সম্পন্ন নিষেধাজ্ঞা রয়েছে যদি কোন থ্রি হুইলার চালক হাইওয়ে সড়ক ব্যাবহার করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আমরা বাধ্য হবো, উক্ত সভা অনুষ্ঠানের আগে একটি খোলা বালি বোঝাই ট্রাককে হাইওয়ে সড়কের পাশে রাখায় এবং বালি খোলা অবস্থায় রাখার অপরাধে অভিযুক্ত করে একটি ট্রাককে মামলা প্রদান করেন, এ সময় সকল ট্রাক ড্রাইভারকে বালুর ট্রাক খোলা অবস্থায় না রাখার আহব্বান জানান.এবং বালির ট্রাক ড্রাইভার দেরকে ওসি জাফর বলেন খোলা অবস্থায় রাস্তার পাশে বালু থাকলে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষের চোখ,নাক ও মুখে বালু ঢুকে পড়ে এবং এতে করে মানুষের শারীরিক অসুস্থতার কারণ হতে পারে তাই এখন থেকে আপনারা ত্রিফল বা ভেজা পুরু কোন কাপড় দিয়ে বালু ঢেকে রাখবেন, এবং সকল থ্রি হুইলার চালকদের উদ্দেশ্যে তিনি বলেন গত মাসে প্রায় পাঁচ শতাধিক থ্রি হুইলার সহ বিভিন্ন যানবাহনকে আমরা মামলা দিয়েছি তাই আপনারা আজ থেকে হাইওয়ে সড়ক ব্যবহার করলে আপনাদেরকে ও আমাদের মামলা দিতে হবে, এ সময় উপস্থিত সকল ধরনের চালকদের উদ্দেশ্য করে বলেন অতিরিক্ত গতি,ঘুমঘুম চোখে কোন অবস্থাতেই গাড়ি চালানো যাবে না.সাইড রোড ব্যাবহার না করে মেইন সড়কে ওঠা এবং খুব সাবধানতায় গাড়ি চলানোসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন, উক্ত সভায় উপস্থিত ছিলেন কাটাখালি হাইওয়ে থানার সার্জেন চয়ন সহ অন্যান্য পুলিশ সদস্য।