ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে উত্তাল নীলফামারী, ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার মো:শহিদুল ইসলাম
নীলফামারীতে ছাত্র শিবিরের আয়োজনে ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে, গায়েবানা জানাজা ও এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯/১২/২৫ আসরের নামাজে পর নীলফামারী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গায়েবানা জানাজা আদায় করে, একটি বিক্ষোভ মিছিল বের করে নীলফামারী শহর ছাত্রশিবির।
নীলফামারী জেলা শহর প্রধান রাস্তায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছাত্রশিবিরের শহর সভাপতি মাজেদুল ইসলাম ও সাবেক শিবির সভাপতি আহমদ রায়হান সহ নীলফামারী ছাত্রশিবিরের সেক্রেটারি সেলিমুদ্দীন, অ্যাডভোকেট আনিসুজ্জামান আজাদ,শহর যুব সভাপতি শরিফুল ইসলাম, সোহাগ, অন্যান্য নেতাকর্মীরা।
ওসমান হাদী হত্যার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি তোলেন।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘ওসমান হাদীর রক্ত বৃথা যেতে দেব না’, ‘খুনিদের ফাঁসি চাই’—এমন নানা স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।