November 11, 2026, 8:56 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন মাননীয় সংসদ সদস্য এস এম জেলানী

জসিম মুন্সি টঙ্গীপাড়া গোপালগঞ্জ

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন মাননীয় সংসদ সদস্য এস এম জেলানী

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে : জসিম মুন্সী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন গোপালগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জেলানী।

জানা গেছে, ২১ ফেব্রুয়ারির রাত ১২টা ১ মিনিটে তিনি দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে শহীদ মিনারে উপস্থিত হবেন। এ সময় ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে।

মাননীয় সংসদ সদস্য বলেন,
“ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা। তাদের এই ঋণ কখনো শোধ হবার নয়। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।”

এছাড়াও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে দিনব্যাপী আলোচনা সভা, কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মহান একুশের চেতনায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সকলকে শহীদ মিনারে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা