November 11, 2026, 9:24 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

আপোষহীন নেত্রী গনতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায়-দোয়া ও মিলাদ

একেএম নুর আলম জিকু ভোলা জেলা প্রতিনিধি

আপোষহীন নেত্রী গনতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায়-দোয়া ও মিলাদ
আয়োজনেঃ চরফ্যাশন উপজেলা মৎস্য জীবি দল
স্থানঃ চরফ্যাশন উপজেলা বিএনপির কার্যালয়

একেএম নুর আলম জিকু ভোলা জেলা প্রতিনিধি

চরফ্যাশন উপজেলা মৎস্য জীবি দলের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আব্বাস কাজীর সঞ্চালনায় এবং সভাপতি জনাব মোঃ আমজদ হোসেন সোহাগ খাঁনের সভাপতিত্বে আজকের দোয়া ও মিলাদের কার্যক্রম আরম্ভ করা হয়।প্রথমে পবিত্র কুরআন থেকে
তেলোয়াত করেন চরফ্যাশন আবুল কাশেম মার্কেট
মসজিদের মোয়াজ্জেন সাহেব। এর পর বক্তব্য প্রদান করেন মৎস্য জীবি দলের মানিকা ইউনিয়নের সভাপতি মোঃ বাবুল
মিয়া। মোঃ নুর আলম জিকু সিনিয়র সহ-সভাপতি
চরফ্যাশন উপজেলা মৎস্য জীবি দল। বক্তব্য দেন চরফ্যাসন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম টিপু,সাবেক আসলামপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান জনাব মাওলানা রফিকুল ইসলাম সাহেব, সাবেক শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ,বক্তব্য দেন সাবেক চরফ্যাশন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন আলমগীর মালতিয়া সাহেব । বক্তারা আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন বিগত ফ্যাসিবাদী সরকার তাকে শারীরিক মানসিক নির্যাতন করেন এমন কি ২ কোটি টাকার মামলাতে জেল খাটিয়েছে এবং তাঁকে এক কাপড়ে তাঁর নিজস্ব বাসা থেকে বের করে দিয়েছে আজকে উঁনি আমাদের বাংলাদেশের সকল মানুষকে এতিম করে মহান আল্লাহতালার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার এবং বাংলাদেশ যেন এই শোক সামলিয়ে তার উত্তরসূরী রাষ্ট্রনায়ক তারেক রহমানের মাধ্যমে তার অসমাপ্ত কাজগুলো যেন সমাপ্ত করতে পারে বক্তারা সেই প্রত্যাশা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহ যেন তাকে বেহেস্তের সর্বোচ্চ মাকাম দান করেন।বক্তব্য শেষ হলে চরফ্যাশন উপজেলা মডেল মসজিদের খতিব সাহেব
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এবং তিনি মুসলিম উম্মাহ, দেশ ও জাতির জন্য দোয়া করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাঁর সহধর্মিনী বেগম খালেদা জিয়ার জন্য তাঁদের একমাত্র উত্তরসূরী জনাব তারেক রহমান যেন তাদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে বাংলাদেশেকে বিশ্বের মানচিত্রে ধার করাতে পারে এই বলে হুজুর দোয়া ও মোনাজাত শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা