November 13, 2026, 9:11 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

স্বাধীনতা দিবসে জলঢাকা উপজেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

সামিনুর ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি

স্বাধীনতা দিবসে জলঢাকা উপজেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

সামিনুর ইসলাম
নীলফামারী প্রতিনিধি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ বৃহস্পতিবার সকালে জলঢাকা উপজেলা বিএনপির উদ্যোগে পৃথকভাবে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি পালিত হয়েছে।
সকালে উপজেলা বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
র‍্যালি শেষে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় বর্ণাঢ্য র‍্যালিতে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ময়নুল ইসলাম। তার নেতৃত্বে মহিলা বিএনপির ইউনিয়ন, পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান কবির লেলিন, যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু,এমডি শরিফুল ইসলাম বাবু, উপজেলা তাঁতীদলের সভাপতি আলমগীর হোসেন, তরুণদলের উপজেলা আহ্বায়ক ওমর ফারুক সাবু, যুবনেতা আবু তোরাব ইমন, সহ থানা, ছাত্রদল,যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা