November 12, 2026, 4:04 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অন্যায্য ও প্রতিহিংসামূলক তথ্য প্রদর্শিত হওয়ায় উক্ত সমিতি গভীর উদ্বেগ প্রকাশ কর

মোঃ আরিফ হোসেন নোয়াখালী প্রতিনিধি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অন্যায্য ও প্রতিহিংসামূলক তথ্য প্রদর্শিত হওয়ায় উক্ত সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করছে

মোঃ আরিফ হোসেন।
নোয়াখালী প্রতিনিধি।

বৃহত্তর নোয়াখালী যুব সমিতির একজন উপদেষ্টা জনাব মো: হুমায়ুন কবির চৌধুরী। তথ্যমতে তিনি ১৯৯৪ সাল থেকে ঢাকায় ব্যবসা বাণিজ্যের সূচনা করেন, যার ফলশ্রুতিতে তিনি আজ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
‎
‎এছাড়া আমরা তাকে একজন রাজনীতিবিদ ও সমাজ সেবক হিসেবে ব্যক্তিজীবনে একজন সফল মানুষ হিসেবে জানি। এসব তথ্য বেগমগঞ্জ, নোয়াখালী এবং ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন শ্রেণীপেশার রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন এবং সকল সচেতন নাগরিক অবগত রয়েছে।
‎
‎তার মানবিক কর্মকাণ্ড; বিশেষ করে দরিদ্র ও আসহায় মানুষদের চিকিৎসা সেবায় সহযোগিতা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিভিন্নভাবে শিক্ষা সহায়তা, বেকার যুবকদের কর্মসংস্থান তৈরিতে আন্তরিক সহযোগিতাসহ বিভিন্ন জনহিতকর বিষয়ে আমরা আরো অবগত রয়েছি।
‎
‎তিনি বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মফস্বল থেকে রাজধানী ঢাকা পর্যন্ত ছাত্র, যুব, তরুণ ও সমাজসচেতন মহলে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন বলে দৃশ্যমান।
‎
‎সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক কিংবা অরাজনৈতিক মহলে অপতথ্য কিংবা মনগড়া ট্যাগ লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।

একটি সুশৃঙ্খল ও রুচিশীল সমাজ বিনির্মানের লক্ষ্যে বৃহত্তর নোয়াখালী যুব সমিতি বদ্ধ পরিকর। সেই ধারা অব্যাহত রাখতে আমরা সকল পক্ষকে আভ্যন্তরীণ দ্বন্দ্ব, কলহের অবসান ঘটানোর প্রতি জোরালোভাবে উদার্ত আহ্বান জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা