August 21, 2026, 8:53 am
শিরোনাম :
খাজনার টাকা নিয়ে মিথ্যা প্রচার’—গোবিন্দগঞ্জ ভূমি অফিসের সার্টিফিকেট সহকারীর প্রতিবাদ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সুন্দরগঞ্জে শাহাদাৎ হত্যা মামলায় ৩ ভাইয়ের যাবজ্জীবন ভুল কীটনাশক প্রয়োগে ১৫ শতক জমির ধান নষ্ট, অভিযোগ কৃষকের রহনপুরে শান্তিপাড়ায় মাদক, ছিনতাই ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে মতবিনিময় সভা বৃহত্তর কাশিনাথপুর জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন মুফতি জহিরুল ইসলাম ফরিদী গোপালগঞ্জে কোটালিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাস কারাদণ্ড লামার সরইয়ে আদালতের শর্ত ভঙ্গ করে বাদীর জমি জবর দখলের অভিযোগ আসামির বিরুদ্ধে গোপালগঞ্জের রেখা রানী ওঝার জীবনে বিয়ে নয় মেয়েদের শিক্ষা জীবন উৎসর্গ অনন্য দৃষ্টান্ত গোপালগঞ্জের মারজুক রাসেলের অজানা গল্প ও সংগ্রামমুখর পথচলা বাংলাদেশে অস্ত্রসহ আত্মসমর্পণ করলো মিয়ানমারের দুই বাহিনীর ১৪ সদস্য

সিরাজগঞ্জ মহাসড়কে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে হ্যালোজেন ও সার্চলাইট স্থাপন

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ মহাসড়কে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে হ্যালোজেন ও সার্চলাইট স্থাপন

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ, ০৫ জানুয়ারি ২০২৬ খ্রি.

মহাসড়কে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়ের নির্দেশে যমুনা সেতু পশ্চিম থানাধীন কোনাবাড়ী এলাকাসহ মহাসড়কের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানে হ্যালোজেন লাইট ও সার্চলাইট স্থাপন করা হয়েছে।
পুলিশ জানায়, রাতের বেলায় পর্যাপ্ত আলোকসজ্জার মাধ্যমে যানবাহন চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ সকল প্রকার অপরাধ দমন কার্যক্রম আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়াও সম্মানিত যাত্রী ও চালকদের চলাচলে কোনো প্রকার বাধা সৃষ্টি না হয় সেজন্য মহাসড়কে নিয়মিত টহল ও সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে পুলিশ। জেলা পুলিশের এই উদ্যোগে রাতের যাত্রা এখন আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হয়েছে বলে মনে করছেন পথচারী ও যানবাহন চালকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা