সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচন পরিচালনা কমিটি।
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (SCCI)
দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫
এক যুগেরও বেশি সময় পর সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বহুল প্রত্যাশিত দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৬ ডিসেম্বর ২০২৫, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনে দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় জেলার ব্যবসায়ী সমাজসহ সচেতন মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা আশা করছেন—স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক এই নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব উঠে আসবে, যারা ব্যবসায়ীদের প্রকৃত স্বার্থ রক্ষা এবং সংগঠনের উন্নয়নে কাজ করবে।
নির্বাচনের সময়সূচি
তারিখ: ৬ ডিসেম্বর ২০২৫, ইংরেজি
বার: শনিবার
সময়: সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত
স্থান: সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কার্যালয়
আপনাদের সবার সহযোগিতা ও অংশগ্রহণই নির্বাচনকে সফল ও সুশৃঙ্খল করতে সাহায্য করবে।
ধন্যবাদান্তে,
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
নির্বাচন পরিচালনা কমিটি