সিরাজগঞ্জে ভূইয়াগাঁতি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিমান্ত তালুকদার
রায়গঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জ
উপজেলার ভূঁইয়াগাতি বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে (আজ) ঢাকা–বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাতি বাজার পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে বগুড়াগামী একটি ট্যাংকলরির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোঃ শফিকুল ইন্তেকাল করেন।
নিহত শফিকুল দবির উদ্দিনের ছেলে। তাঁর বাড়ি গ্রাম: বাঁশখুরি, ইউপি: কুসুম্বা, থানা: পাঁচবিবি, জেলা: জয়পুরহাট।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির ট্যাংকলরিটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে শফিকুল গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্যাংকলরির চালক গাড়ি রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
স্থানীয়দের অভিযোগ, ভূঁইয়াগাতি এলাকায় বারবার সড়ক দুর্ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আজও সেখানে আরেকটি প্রাণ ঝরে গেল।