August 19, 2026, 1:04 pm
শিরোনাম :
জনগণের মতামত উপেক্ষা নয়, রায়গঞ্জ সদরে টিটিসি স্থাপনের দাবি গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার জলঢাকায় ১৩ বছরের নাবালিকার বিয়ে ঘিরে তোলপাড়: থানায় ৮ জনের বিরুদ্ধে এজাহার, বরের মার ক্ষোভ ও গ্রামের মিশ্র প্রতিক্রিয়া সাংবাদিক লুৎফর সিকদারের মায়ের ৪র্থ তম মৃত্যুবার্ষিকি আজ নূরে মদিনা মাদ্রাসায় শিক্ষককে মারধর, একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ বড়াইগ্রামে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু সিরাজগঞ্জের রায়গঞ্জে এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর: নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের নীলফামারীতে ২ হাজার বৃক্ষরোপণ করল ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর: নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের

Reporter Name

সিরাজগঞ্জের রায়গঞ্জে এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর: নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের

সীমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মামলাটির আসামিদের রাজনৈতিক পরিচয় নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে।

গত শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় রায়গঞ্জের ধানগড়া কাঁচাবাজার এলাকায় টিটিসি স্থাপন সংক্রান্ত একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ফেরার পথে সংসদ সদস্যের গাড়িতে হামলা ও ভাঙচুরের এই ঘটনা ঘটে।

ঘটনার পর ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হামলা ও মামলার প্রক্রিয়াকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের সম্পৃক্ততা নিয়ে নানা ধরনের তথ্য ও আলোচনা সামনে এসেছে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িত সঠিক ব্যক্তিদের চিহ্নিত করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সংশ্লিষ্টরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমেই প্রকৃত পরিস্থিতি স্পষ্ট হবে বলে মনে করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা