জয়পুরহাটের ক্ষেতলালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমকে ঘিরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার আলমপুর ইউনিয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবাইদুর রহমান,ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান,সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক সহ স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
জয়পুরহাট জেলা প্রসাশক আল মামুন মিয়া বলেন,প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে সঠিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ নিশ্চিত করতে হবে, যাতে কোনো অনিয়ম না ঘটে।” তিনি সংশ্লিষ্টদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে কাজ করার নির্দেশনা দেন।
ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী বলেন, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় নিম্নআয়ের পরিবারগুলোকে এই কার্ড প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে তারা ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী ক্রয়ের সুযোগ পাবে।
মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা বজায় রাখা, প্রকৃত উপকারভোগী নির্বাচন এবং কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। কার্ড পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নে এই কার্যক্রম চালু থাকবে।