লালমনিরহাটে ৩য় শ্রেণির ছাত্র তাওসিন নিখোঁজ, মেলেনি সন্ধান
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাট সদর
উপজেলার হাড়ীভাঙ্গা এলাকার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ৩য় শ্রেণির ছাত্র শিফাউল ইসলাম তাওসিন (৯) নিখোঁজ হয়েছে। আজ সোমবার (০৯ নভেম্বর) বিকাল ৪টা থেকে নিখোঁজ হওয়ার পর রাত সোয়া দশটা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
পিতা মো: আশরাফুল ইসলামের এই সন্তানকে খোঁজার ব্যস্ততায় পরিবারটি এখনও থানায় ডায়েরি (জিডি) করতে পারেনি। কোনো সহৃদয়বান ব্যক্তি তাওসিনের সন্ধান পেয়ে থাকলে অবিলম্বে 01581035930 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।