লালমনিরহাটে যোগ দিয়েছেন নতুন পুলিশ সুপার আসাদুজ্জামান
মিনহাজুল হক বাপ্পী লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাটের নতুন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার) যোগদান করেছেন। রোববার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান ও দায়িত্ব গ্রহণ করেন।
৩০/১১/২০২৫ খ্রিঃ লালমনিরহাট জেলার নতুন পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান লালমনিরহাট জেলায় যোগদানের জন্য পুলিশ সুপার, লালমনিরহাটের কার্যালয়ে আসেন। তাকে স্বাগত ও সংবর্ধনা দেন জনাব মোঃ শাহাদাত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট, জেলা পুলিশ, লালমনিরহাটের পক্ষ থেকে।
এ সময় নবাগত পুলিশ সুপার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং জনসেবামূলক কাজের নির্দেশনা দেন। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার সকল সার্কেল, অফিসার ইনচার্জ ও অন্যান্য ইউনিটের ইনচার্জদের সাথে বিশেষ অপরাধ সভায় অংশ নেন।
তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের কথা শুনেন এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রম গতিশীল করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।
উল্লেখ্য, লালমনিরহাট জেলায় যোগদানের আগে তিনি বাগেরহাট জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। এদিকে লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব তরিকুল ইসলাম পদ থেকে বদলি হয়ে নেত্রকোনা জেলায় একই পদে যোগদান করেছেন।