November 12, 2026, 7:00 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

ভান্ডারিয়ায় খাল খননের উদ্বোধন করলেন :গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি

ভান্ডারিয়ায় খাল খননের উদ্বোধন করলেন :গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি :

দেশব্যাপী নদী নালা খাল জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে সোমবার(১৬ মার্চ) দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার
মোল্লার খালের পুনঃ খননের কাজের উদ্বোধন করেছেন গৃহায়ন ও
গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের উন্নয়নের জন্য দেশব্যাপী খাল খনন করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের খাল খননের উদ্যোগ নিয়েছেন। এদেশের খাল খনন করলে কৃষক বাঁচলে, দেশ বাঁচবে। আমাদের নির্বাচনের ইশতেহারে ছিল দেশ ব্যাপী খাল খনন । দেশব্যাপী খাল খনন করা হলে কৃষক ইরি রোরো ধানের মৌসুম সহজেই সেচ দিতে পারবে। খালে সারা বছর পানি থাকলে কৃষক সঠিক সময় তার ফসলের ক্ষেতে পানি দিতে পারবে । তাই আজ সারাদেশে চল্লিশটি জেলায় একযোগে খাল খননের কাজ শুরু হচ্ছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের মানুষের উন্নয়নের জন্যই বর্তমান সরকার খাল খননের উদ্যোগ নিয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব খাল খনন করা হবে। বর্তমান সরকার ক্ষমতায় এসেছে ব্যর্থ হওয়ার জন্য নয়। দেশের জনগণকে সাথে নিয়ে বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করতে চায়। তাই বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার একটি শ্রেষ্ঠ দেশ।

অনুষ্ঠানের জেলা প্রশাসক আবু সাঈদ সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মদ সিদ্দিকী, জেলার দায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনীর অফিসার মেজর ইশরাক হোসেন,বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রমিত সাহা, জেলা
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী , ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জল হালদার, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন প্রমুখ।
এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও প্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে,জেলার সকল খাল পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে। এর মধ্যে ভাণ্ডারিয়া পৌরসভার মোল্লার খালটি ২৬০০ শত ৪৫ মিটার পুনঃ খননের মাধ্যমে কর্মসূচি’র উদ্বোধন শুরু হল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা