November 12, 2026, 8:32 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

ব্লাড ক্যান্সারে আক্রান্ত মোহাম্মদের খালার জন্য মানবিক সহায়তার আহ্বান

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

ব্লাড ক্যান্সারে আক্রান্ত মোহাম্মদের খালার জন্য মানবিক সহায়তার আহ্বান

সিমান্ত তালুকদার, সিরাজগঞ্জ

ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মোহাম্মদ উল্লাহর খালা। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা ও রক্ত সঞ্চালন ব্যাহত হওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তিনি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে সাহায্যের আবেদন জানানো হলেও এখনো কোনো কার্যকর সহায়তা মেলেনি বলে অভিযোগ করেছেন স্বজনরা।
মোহাম্মদ উল্লাহ জানান, চিকিৎসার জন্য সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক বড় গ্রুপের অ্যাডমিনসহ প্রায় ৪০০ থেকে ৫০০ জন পরিচিত মানুষের কাছে ব্যক্তিগতভাবে বার্তা পাঠানো হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, একজনও আর্থিকভাবে সাহায্যের হাত বাড়াননি।
তিনি আরও বলেন, “আমার খালা বর্তমানে শয্যাশায়ী। প্রতিদিন মৃত্যুর দিন গুনছে। অথচ আমার পরিচিত অনেকেই আছেন, যারা চাইলে সহজেই বড় অঙ্কের সহযোগিতা করতে পারতেন। কিন্তু কেউই সাড়া দেননি।”
এমতাবস্থায় মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। খালার চিকিৎসা চালিয়ে নিতে জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা প্রয়োজন বলে জানান পরিবারটি।
সহায়তা পাঠানোর মাধ্যম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা