November 12, 2026, 1:44 pm
শিরোনাম :
ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

বিশেষ ট্রেনের দাবিতে লালমনিরহাটে বিএনপির রেল অবরোধ

মিনহাজুল হক বাপ্পি জেলা প্রতিনিধি লালমনিরহাট

বিশেষ ট্রেনের দাবিতে লালমনিরহাটে বিএনপির রেল অবরোধ

মিনহাজুল হক বাপ্পী লালমনিরহাট জেলা প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের ঢাকায় ফেরা উপলক্ষে বিশেষ ট্রেন বরাদ্দ না দেওয়ায় লালমনিরহাটে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে লালমনিরহাটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় ৬ ঘণ্টা বন্ধ ছিল।

জানা গেছে, ২৫ ডিসেম্বর তারেক রহমানের ঢাকা ফেরা কর্মসূচিতে যোগ দিতে জেলা বিএনপির নেতাকর্মীরা ১৯ ডিসেম্বর বিশেষ ট্রেনের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করলে সোমবার রাতে রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেন দিতে অস্বীকৃতি জানালে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মঙ্গলবার সকাল থেকে রেললাইন দখল করে রাখে।

এই অবরোধের ফলে সকাল ১০টার ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনটি বিকেল সাড়ে ৩টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ ছাড়া বুড়িমারী, পার্বতীপুরসহ সব রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন স্টেশনে আটকে থাকা শত শত যাত্রী।

পরে বেলা ৩টার দিকে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলমের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত হয়। রেলওয়ে কর্তৃপক্ষের মৌখিক আশ্বাসে নেতাকর্মীরা অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল আবার শুরু হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ ট্রেনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা