November 12, 2026, 3:34 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

পিরোজপুরে নগর উন্নয়ন অধিদপ্তরের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন শীর্ষক প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে নগর উন্নয়ন অধিদপ্তরের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন শীর্ষক প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর জেলার তিনটি উপজেলার (পিরোজপুর সদর,নেছারাবাদ ও নাজিরপুর উপজেলা)উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন(১ম সংশোধিত)শীর্ষক প্রকল্পের আওতায় পিরোজপুর সদর উপজেলার খসড়া স্ট্রাকচার প্ল্যান,আরবান এরিয়া প্ল্যান এবং রুরাল এরিয়া প্ল্যান বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর)সকাল ১১.০০ টায় পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,নগর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক উদয় শংকর দাস,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জেরিন সুলতানা,পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.অনিন্দিতা কর্মকার,পিরোজপুর সদর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর যুগল বিশ্বাস,কলাখালী ইউনিয়ন এর চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম সহ পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনার এর মূল নোট উপস্থাপনা করেন,প্রজেক্ট ম্যানেজার জাকিয়া সুলতানা,ডিজাইনার ও সিইও মোঃ তামজিদুল ইসলাম।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন উক্ত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক খবির উদ্দিন আহম্মেদ।

নগর উন্নয়ন প্রকল্পের লক্ষ্য হলো নতুন অবকাঠামো, যেমন রাস্তাঘাট ও ভবন নির্মাণ এবং বিদ্যমান কাঠামোর আধুনিকীকরণ করে বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো এবং একটি টেকসই, বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা। এর মধ্যে আবাসন, পরিবহন, জল সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, এবং সবুজ স্থান তৈরি ও রক্ষণাবেক্ষণসহ বহুবিধ কার্যক্রম অন্তর্ভুক্ত থাকে।

মোঃশাহিন ফকির
পিরোজপুর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা