November 12, 2026, 1:43 pm
শিরোনাম :
ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

পিরোজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫

মোঃ শাহিন ফকির পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫

মোঃ শাহিন ফকির
পিরোজপুর জেলা প্রতিনিধি

দেশীয় জাত, উন্নত প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তর এবং সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৬ নভেম্বর)সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে পিরোজপুর জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে, র‌্যালি শেষে আমন্ত্রিত অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন।পরে এক আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর শুভ উদ্ভোধন করেন।

অনুষ্ঠানে পিরোজপুর জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রানা মিয়া এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার(অঃদাঃ)মোঃ আল আমিন।

এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুর এর অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন,জেলা ভেটেরিনারি অফিসার পার্থ সারথী দত্ত,উপজেলা ভেটেরিনারি সার্জন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত)ডাঃ দেবাশীষ চন্দ্র পাল।

এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাণি সম্পদ এর আওতাধীন বিভিন্ন খামারী ও সাংবাদিকরা এতে অংশ নেয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানব দেহের জন্য ক্ষতিকর খাবার না খাওয়াতে খামারীদের অনুরোধ করেন এছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক না দেয়া বা অধিক মুনাফার জন্য হরমন না খাওয়ানোর পরামর্শ দেন।
এছাড়াও খামারিদের যে দাবী সমূহ রয়েছে তা পূরণের আশ্বাস প্রদান করেন।

প্রদর্শনীর উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরে আয়োজকরা জানান, খামারিদের উৎপাদিত পশু ও পাখিসমূহের মানোন্নয়ন, বাজার সৃষ্টি এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে তাদের সচেতন করতেই এ আয়োজন।

মেলায় ৩০ টি স্টলে খামারিরা তাদের পালন করা গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতরসহ বিভিন্ন ধরনের পোষা পাখি প্রদর্শন করেন।

অংশগ্রহণকারী খামারিরা জানান, এমন মেলা তাদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে এবং নতুন ক্রেতা-গ্রাহকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

সকাল থেকে শুরু হওয়া এ মেলা বিকেল পর্যন্ত চলে। দিন শেষে বিভিন্ন বিভাগে বিশেষ অবদান ও উৎকৃষ্ট পশুপাখি প্রদর্শনের জন্য সফল খামারিদের পুরস্কৃত করা হয়।

অতিথীবৃন্দ,খামারি ও সাধারণ মানুষের অংশগ্রহণে প্রদর্শনীর মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা