November 24, 2026, 3:30 pm
শিরোনাম :
পীরগঞ্জে মৎস্য আইন বিষয়ক প্রশিক্ষণ পার্বতীপুরে ট্যাপেন্টাডল, নগদ টাকা ও মোবাইলসহ নারী মাদক ব্যবসায়ী আটক ভোলার দৌলতখানে জামিয়া মুহাম্মদিয়া দারুস সুন্নাহ মাদরাসার ৭০ বছর পূর্তি উপলক্ষে দস্তারবন্দী মহাসম্মেলন আজ জাহাজমারা ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় মো. ইউসুফ পার্বতীপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস ও ইসলাম ক্লিনিকের ৩২ তম বর্ষ উদযাপিত পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমনিরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার ও আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু নীলফামারীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত জয়পুরহাটের কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পার্বতীপুরে ট্যাপেন্টাডল, নগদ টাকা ও মোবাইলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

হেলাল উদ্দিন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:-

পার্বতীপুরে ট্যাপেন্টাডল, নগদ টাকা ও মোবাইলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

হেলাল উদ্দিন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:-

দিনাজপুরের পার্বতীপুরে মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মনোয়ারা বেগম মনি (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮টি মোবাইল ফোন এবং নগদ ৪৩ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়। রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে পৌর শহরের আমেরিকান ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করা হয়। পুলিশ জানায়, মাদকের বিক্রি হচ্ছে এমন গোঁপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এসআই সিরাজুল ইসলাম, এসআই মোমিনুল ইসলাম, এসআই হাশেম আলী , এএসআই মাহিনুর ইসলাম সহ পুলিশের চৌকস দল ।
গ্রেপ্তারকৃত মনোয়ারা বেগম মনি আমেরিকান ক্যাম্প এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম সাদ্দাম হোসেন। পুলিশের এ অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রী উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ আলী ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা