November 12, 2026, 12:18 pm
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ

পাটগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আব্দুস সামাদ পাটগ্রাম( লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আব্দুস সামাদ
পাটগ্রাম( লালমনিরহাট) প্রতিনিধি

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা” গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যে পাটগ্রামে দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা শহীদ আফজাল মিলনায়ত সামনে হতে এক র‍্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পাটগ্রাম উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি , সচেতন নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ গোলাম ফরিদ রুমি। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শহীদুল্লাহ্ প্রধান, পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, জামায়াতে ইসলামীর পৌর আমির সোহেল রানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক নবী উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ- সভাপতি মোঃ জয়নাল আবেদীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সবুজ, অনুষ্ঠানটি সঞ্চায়লনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোছা শামীম আরা রত্না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা