November 12, 2026, 4:48 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিচ্ছেন পুলিশ কমিশনার খুলনা।

জুয়েল খান খুলনা বিভাগীয় প্রধান

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিচ্ছেন পুলিশ কমিশনার খুলনা।

মোঃ জুয়েল খান খুলনা বিভাগীয় প্রতিনিধি।

আজ ১৯ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০ ঘটিকায় নগরীর বয়রা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে নায়েক মোঃ বিপুল হোসেন, কনস্টেবল মোঃ হৃদয় আলী, কনস্টেবল মোঃ জসিম শিকদার, কনস্টেবল মোঃ রুবেল হাসান, নায়েক সোহেল, নায়েক বিশ্বজিৎ মন্ডল, নায়েক মোছাঃ শারমিন আক্তার, কনস্টেবল আব্দুর রহমান, কনস্টেবল সঞ্জয় কুমার সরকার, কনস্টেবল রহমত মোল্যা, কনস্টেবল শাহিন গাজী, নারী কনস্টেবল কলি আক্তার, কনস্টেবল মোঃ রুবেল হোসাইন, কনস্টেবল মোঃ সোহাগ মোল্লা, নারী কনস্টেবল সাথী আক্তার, কনস্টেবল সোহানুর রহমান, কনস্টেবল ফেরদাউসুর রহমান এবংকনস্টেবল মনোয়ার হোসেন এএসআই (নিরস্ত্র) পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম সেবা মহোদয়।

এ সময় কেএমপির পক্ষ থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। একইসাথে পদোন্নতি প্রাপ্ত অফিসাদেরকে জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে নিজেদেরকে প্রস্তুত করার জন্য নির্দেশনা প্রদান করেন।

এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ ঊর্ধ্বতন পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা