November 14, 2026, 1:08 pm
শিরোনাম :
কালাইয়ে মসজিদ-মন্দিরের উন্নয়ন বরাদ্দ নিয়ে বিশেষ সভা, উপস্থিত প্রতিমন্ত্রী আব্দুল বারী চরফ্যাশনে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সহকারী শিক্ষক শিশির মাহমুদের শেষ বিদায় নীলফামারীতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ঝিনাইগাতীর গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের দুর্গম পাহাড়ে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই হরণী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় পল্লী চিকিৎসক জামশেদুল ইসলাম টুটুল গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স

পঞ্চগড়ে শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান

মোঃ নয়ন আলী পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান

মোঃ নয়ন আলী
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

আজ বুধবার (২১ জানুয়ারি ) জেলা প্রশাসন, পঞ্চগড় ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পঞ্চগড় সদর উপজেলার চিনিকল,ফুলতলা সড়কের আহমদনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নির্মাণ সামগ্রী রাস্তার ওপর ও অনাবৃত অবস্থায় সংরক্ষণ করে বায়ুদূষণ সৃষ্টির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে যানবাহনে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দযুক্ত হর্ণ ব্যবহার করার অপরাধে দুইটি ট্রাকের চালককে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী চারটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, পঞ্চগড়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আরিফ হাসান চৌধুরি। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. ইউসুফ আলী প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। অভিযানে জেলা পুলিশ, পঞ্চগড়ের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় সূত্রে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা