November 12, 2026, 3:52 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

নীলফামারীতে মহান স্বাধীনতা দিবসে জেলা পুলিশের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার নিলফামারী

নীলফামারীতে মহান স্বাধীনতা দিবসে জেলা পুলিশের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

শহিদুল ইসলাম , নীলফামারী ২৬ মার্চ, ২০২৬

​যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নীলফামারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ পালিত হচ্ছে। দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

​সূর্যোদয়ের সাথে সাথে নীলফামারী জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার জনাব শেখ জাহিদুল ইসলাম, পিপিএম, শহরের চৌরঙ্গী মোড়স্থ স্বাধীনতা স্মৃতিস্তম্ভ “স্মৃতি অম্লানে” পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

​পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন:
জনাব এ.বি.এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নীলফামারী।
জনাব মোঃ ফারুক আহমেদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপা(সদরসার্কেল), নীলফামারী।

​এছাড়াও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং পুলিশ সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ সুপার মহোদয় স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে সকলকে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা