নির্বাচনী বিধিমালা ও গণভোট নিয়ে জনসচেতনতা: সিরাজগঞ্জের প্রশাসনের সাঁড়াশি অভিযান
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
আজ ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলায় একযোগে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানকালে সাধারণ জনগণকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে প্রণীত নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের নিয়মাবলি এবং আইন মেনে চলার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।