November 13, 2026, 3:11 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

ধানগড়া বাজারে পিঠা বিক্রির সমারোহ, সলঙ্গাজুড়ে শীতের উৎসব

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

ধানগড়া বাজারে পিঠা বিক্রির সমারোহ, সলঙ্গাজুড়ে শীতের উৎসব

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

চলছে পৌষ মাস। উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশা জানান দিচ্ছে শীতের প্রকোপ। শীতের সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় শুরু হয়েছে মৌসুমি পিঠার উৎসব। ধানগড়া বাজারসহ সলঙ্গার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, অলিগলি ও হাটবাজারে দেখা মিলছে ভাপা, চিতই, ঝাল চিতই, কুসুল্লি ও তেলের পিঠাসহ নানা রকম শীতের পিঠার দোকান।
শীতের সন্ধ্যা নামলেই পিঠাপ্রেমী ও কর্মজীবী মানুষের ভিড় জমছে এসব দোকানে। কেউ গরম গরম পিঠা খাচ্ছেন, কেউ আবার পরিবারের জন্য নিয়ে যাচ্ছেন বাসায়। তবে অনেক ক্রেতার অভিযোগ, আগের বছরের তুলনায় এবার পিঠার দাম কিছুটা বেশি। আগে যেখানে ৫ টাকায় পিঠা পাওয়া যেত, সেখানে এখন ১০ টাকা বা তার বেশি দামে বিক্রি হচ্ছে।
এ বিষয়ে পিঠা বিক্রেতারা জানান, চাল, গুড়সহ অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় কম দামে পিঠা বিক্রি করা সম্ভব হচ্ছে না।
সলঙ্গা–সিরাজগঞ্জ সড়কের সিদ্দিকিয়া মার্কেটের সামনে কথা হয় পিঠা বিক্রেতা বিধবা জরিনার সঙ্গে। তিনি বলেন, “প্রতিবছর শীত এলেই এখানে পিঠা বিক্রি করি। খরচ বাদ দিয়ে যে লাভ থাকে, তা দিয়েই কোনোরকমে সংসার চলে। এতে আমি খুশি।”
সিআরবিসি র‍্যাব অফিসের সামনে পিঠা বিক্রেতা রাজিয়া জানান, প্রতিদিন ৫ থেকে ৭ কেজি গুড়ার পিঠা বিক্রি হচ্ছে। শীত আরও বাড়লে বিক্রি আরও বাড়বে বলে আশা করেন তিনি।
ধানগড়া বাজারে আরেক পিঠা বিক্রেতা জানান, শীতের সময় বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সিদ্ধ ডিম বিক্রি করেন এবং ভোরবেলায় ভাপা পিঠা বিক্রি করে সংসার চালান।
সলঙ্গা ডিগ্রি কলেজ চৌরাস্তা মোড়ে অস্থায়ী পিঠা বিক্রেতা রেজাউল করিম বলেন, “ভাপা, চিতই, ঝাল চিতই ও তেলের পিঠার চাহিদা বেশি। চিতই পিঠার সঙ্গে মরিচ ভর্তা, শুঁটকি ভর্তা, সরিষা বাটা ও ধনেপাতাসহ ৬-৭ ধরনের ভর্তা ফ্রি দিচ্ছি।”
পিঠা খেতে আসা ক্রেতা জাহিদ, তুষার ও রাজু জানান, শীতের সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বসে পিঠা খাওয়ার আনন্দই আলাদা।
ধানগড়া বাজারের পিঠা ব্যবসায়ী আশরাফুল বলেন, “চিতই পিঠা ১০ টাকায় আর ডিম পিঠা ২০ থেকে ৩০ টাকায় বিক্রি করছি।”
এছাড়া ব্যবসায়ী রমজান জানান, প্রতিবছরই ভাপা পিঠা বিক্রি করেন এবং এবারও ১০ টাকা করে বিক্রি হচ্ছে।
স্থানীয়দের মতে, শীত বাড়ার সঙ্গে সঙ্গে ধানগড়া বাজার, বাসস্ট্যান্ডসহ সলঙ্গা থানার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে পিঠার দোকানের সংখ্যাও দিন দিন বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা