November 13, 2026, 7:51 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

দহগ্রামে বিজিবি শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল সেবা প্রদান।

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি

দহগ্রামে বিজিবি শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল সেবা প্রদান।

আব্দুস সামাদ
পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম-আঙ্গরপোতার দহগ্রাম সরকারি স্কুল মাঠে গতকাল শনিবার (১০জানুয়ারী) সকালে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর ব্যবস্থাপনায় সীমান্তবর্তী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে।
রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবির দেয়া একপ্রেস বিজ্ঞপ্তিতে জানানে হয়েছে যে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সর্বদা দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ মোকাবিলা এবং সীমান্তবর্তী জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এ সকল কাজের ধারাবাহিকতায় চলমান শৈতপ্রবাহের তীব্র শীতে মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিকনির্দেশনায় উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর কর্তৃক অধীনস্থ ৪টি সেক্টর এবং ১৫টি ব্যাটালিয়নের মাধ্যমে ইতিমধ্যেই শীতার্ত অসহায় মানুষ ও শিশুদের মাঝে মোট ৩ হাজার ৫শ ৩০টি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উক্ত কর্মসূচীর অংশ হিসেবে গতকাল শনিবার সকাল ১০ ঘটিকায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর ব্যবস্থাপনায় আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্তবর্তী দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তবর্তী ছিটমহল এলাকায় বসবাসরত শীতার্ত ৫০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়া, প্রচন্ড শীতে বিভিন্ন রোগের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় একই সাথে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল এলাকার সীমান্তবর্তী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে প্রায় ৩ শতাধিক জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির উত্তর পশ্চিম রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের পিএসসি, জি+, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান, বিজিওএম, পিএসসি, জি+, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সেলিম আলদীন, বিজিওএম, পিএসসি এবং ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার, সেক্টর সদর দপ্তর, রংপুরসহ স্থানীয় সরকারী হাসপাতালের একাধিক চিকিৎসকবৃন্দ।
এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিজিবি স্থানীয় জনগণের সার্বিক কল্যাণে নিরবচ্ছিন্নভাবে মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও দেশ ও জনগণের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ আরও বিস্তৃত ও সুসংহতভাবে অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা