November 12, 2026, 11:50 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

টুঙ্গিপাড়ায় মহান বিজয় দিবস পালিত

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে: জসিম মুন্সী

টুঙ্গিপাড়ায় মহান বিজয় দিবস পালিত

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে: জসিম মুন্সী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩১ বার তোপধ্বনি এবং স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিবসের সূচনালগ্নে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়

১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভিন্ন স্তরের বীর মুক্তিযোদ্ধা,প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস সদস্যদের সমন্বযেও বিভিন্ন রাজনৈতিক দল ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

পরে উপজেলা কর্মকর্তা জহিরুল আলমের নেতৃত্বে বিজয়ের মেলা উদ্বোধন করেন এবং স্টলগুলো পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী, কৃষি অফিসার রাকিবুল ইসলাম, সমাজ সেবা অফিসার প্রকাশ চক্রবর্তী, মৎস্য অফিসার দেবাশীষ বাচার, প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা সকল বীর মুক্তিযোদ্ধারা।

দুপুর ১২টায় উপজেলা হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যোহরের নামাযের পর জাতির শান্তির অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা