September 23, 2026, 4:12 am
শিরোনাম :
জলঢাকায় মকবুল হোসেন হত্যার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও গাছ লাগিয়ে দেশ সাজাতে অনন্য উদ্যোগ: রংপুরে আনসার ও ভিডিপি গোপালগঞ্জেয ডিবি পুলিশ পৃথক অভিযানে ২ কেজি গাজা সহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ভোলার তজুমুদ্দিনে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন দুষ্কৃতিকারী আটক গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক জ্বালানি তেলের রাতারাতি বাড়তি মুনাফার লোভ, প্রতিবাদ করায় ফিলিং স্টেশন মালিকের রডের আঘাতে রক্তাক্ত গ্রাহক! আর শোনা হলো না কীর্তন, জলঢাকায় পিকআপের ধাক্কায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ প্রাণ গেল স্বামীর বরিশালের মেহেন্দিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয় ডিমলায় আনসার-ভিডিপির ১০ দিনের প্রশিক্ষণে চতুর্থ দিনে দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ

টুঙ্গিপাড়ায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে : জসিম মুন্সী

টুঙ্গিপাড়ায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা
গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে : জসিম মুন্সী
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমানকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় উপজেলার কেরালকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমে সহকর্মী শিক্ষকরা এই বিদায় সংবর্ধনার আয়োজন করেন।
অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা অফিসার, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষিকা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা তানভীর আহমেদসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিদায় সংবর্ধনায় বক্তব্য রাখতে গিয়ে উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমান বলেন,
“আমার মনে হয় না কোনো শিক্ষা কর্মকর্তা এত ভালোবাসা ও সম্মান পেয়েছে। টুঙ্গিপাড়ার মানুষ অত্যন্ত আন্তরিক। এখানে কর্মরত থেকে আমি যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি, সেটাই আমার জীবনের বড় সম্পদ। সরকারি চাকরিজীবী হিসেবে বদলি স্বাভাবিক বিষয়, তবে টুঙ্গিপাড়ার স্মৃতি আমার মনে চিরদিন অমলিন থাকবে। নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করছি।”
অনুষ্ঠানের শেষ পর্বে সহকর্মী শিক্ষক ও অতিথিরা তাকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল এক আবেগঘন পরিবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা