November 14, 2026, 7:17 am
শিরোনাম :
কালাইয়ে মসজিদ-মন্দিরের উন্নয়ন বরাদ্দ নিয়ে বিশেষ সভা, উপস্থিত প্রতিমন্ত্রী আব্দুল বারী চরফ্যাশনে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সহকারী শিক্ষক শিশির মাহমুদের শেষ বিদায় নীলফামারীতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ঝিনাইগাতীর গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের দুর্গম পাহাড়ে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই হরণী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় পল্লী চিকিৎসক জামশেদুল ইসলাম টুটুল গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স

টুঙ্গিপাড়ায় দরিদ্রদের সরকারি সুবিধা নিয়ে বাণিজ্যের অভিযোগ

জসিম মুন্সি টঙ্গীপাড়া গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় দরিদ্রদের সরকারি সুবিধা নিয়ে বাণিজ্যের অভিযোগ।

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : জসিম মুন্সী | বুধবার (৭ জানুয়ারি ২০২৬)

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা দেওয়ার নামে অসহায় ও দরিদ্র পরিবারের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন শেখ ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাসরিন বেগমের বিরুদ্ধে।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ভিজিডি (ভিডব্লিউ) কার্ড, বয়স্ক ও বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, টিসিবি কার্ড এবং আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে ৭ হাজার থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।

ডুমুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এক ভুক্তভোগী বলেন, আমার মেয়ের নামে ভিজিডি কার্ড করে দেওয়ার কথা বলে ৮ হাজার ৫০০ টাকা নেওয়া হয়। পরে দেখি সেই কার্ড বাতিল করে অন্যের নামে বিক্রি করে দেওয়া হয়েছে। আমরা গরিব মানুষ, এই টাকা জোগাড় করতে অনেক কষ্ট হয়েছে। আরেক ভুক্তভোগী ছাইফুল বলেন,
ভিজিডি কার্ড পাইয়ে দেবে বলে আমার কাছ থেকে ৭ হাজার ৫০০ টাকা নেওয়া হয়েছে। আজ পর্যন্ত না কার্ড পাইছি, না টাকাও ফেরত পাইছি। এমদাদুল নামের এক ভুক্তভোগী জানান, সরকারি চালের কার্ড দেওয়ার কথা বলে ৭ হাজার ৫০০ টাকা নিয়েছে। বারবার বললে ঘোরানো হয়, কোনো কাজ হয়নি। আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ করে নুরজাহান বলেন, আমার কাছ থেকে ১৫ হাজার ৫০০ টাকা নেওয়া হয়েছে ঘর করে দেওয়ার কথা বলে। এতদিনেও ঘর পাইনি, টাকাও ফেরত দিচ্ছে না। রফিকুল নামের আরেক ভুক্তভোগী বলেন, আমার কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়া হয়। ৮ মাস পরে ৭ হাজার টাকা ফেরত দেয়, বাকি ৩ হাজার টাকার বদলে একটি চালের কার্ড দেয়।

এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন শেখের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি কারো কাছ থেকে টাকা নেইনি। এসব উদ্দেশ্যপ্রণোদিত।
সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাসরিন বেগমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হবে। সত্যতা পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা