November 11, 2026, 9:04 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের এমআইএস অন্তর্ভুক্তি: সিরাজগঞ্জের আহতদের আশাবাদ

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের এমআইএস অন্তর্ভুক্তি: সিরাজগঞ্জের আহতদের আশাবাদ

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের তালিকা এমআইএস (MIS) সিস্টেমে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পত্র অনুযায়ী—মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত ৬টি জেলার মোট ২৯২ জন আহতের পুনঃযাচাইকৃত তালিকা (রাজশাহী-২১, ফেনী-৮৫, বগুড়া-১৩৪, ঝালোকাঠি-৪, খুলনা-৩৬, মানিকগঞ্জ-১২) স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখায় অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশক্রমে প্রেরণ করা হয়েছে।
এ তালিকা জেলা প্রশাসনের মাধ্যমে যাচাই শেষে পাঠানো হয়েছে, যা বর্তমানে প্রক্রিয়াধীন।
সিরাজগঞ্জ জেলা ছাত্র প্রতিনিধিগণ আশাবাদী যে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে কাজ চলমান রয়েছে। বিশেষ করে ২ জুন ও ২০ জুলাইয়ের তালিকার আপডেট নিয়ে মন্ত্রণালয় পর্যায়ে কাজ হচ্ছে বলে তারা অবগত হয়েছেন।
এ বিষয়ে রুকাইয়া ইসলাম বলেন—
“সিরাজগঞ্জের সকল আহত ভাই ও বোনদের একটি গ্রুপে যুক্ত করা হয়েছে। ২০ জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশের কথা বলা হয়েছে। যদি গেজেট প্রকাশ না করা হয়, তাহলে ঢাকায় একটি বড় আন্দোলনের ডাক দেওয়া হবে। এই আন্দোলন শুধু ঢাকার নয়—এ আন্দোলন সবার। আশা করছি সিরাজগঞ্জের সবাই ঐক্যবদ্ধভাবে সেখানে উপস্থিত থাকবো।”
এছাড়াও আহতদের অধিকার আদায়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন মুনতাসির মেহেদী, সজিব সরকার আরিফিন রাকিব, শুভ,জিহাদ, সিফাতসহ অন্যান্য সহযোদ্ধা ও আহতরা। তারা নিয়মিতভাবে দপ্তরভিত্তিক যোগাযোগ, তালিকা আপডেট এবং প্রশাসনিক অগ্রগতি পর্যবেক্ষণ করছেন।
সিরাজগঞ্জের আহতরা বিশ্বাস করেন—দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুতই তাদের নাম এমআইএস ও গেজেটে অন্তর্ভুক্ত হবে এবং রাষ্ট্রীয় স্বীকৃতি ও অধিকার নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা