জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়।
এদিন ভোরেই শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শহীদদেরশ্রদ্ধা নিবেদন করেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া, জয়পুরহাট পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল কুমার এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক-উর-রহমান।
এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ দিবসটি উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।