November 11, 2026, 9:28 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

কামারখন্দ, শাহজাদপুর, রায়গঞ্জ ও কাজিপুর থানা পরিদর্শন করেন পুলিশ সুপার

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

কামারখন্দ, শাহজাদপুর, রায়গঞ্জ ও কাজিপুর থানা পরিদর্শন করেন পুলিশ সুপার মহোদয়।

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

[০৫ ডিসেম্বর ২০২৫ খ্রি.]

০৫ ডিসেম্বর ২০২৫ খ্রি. রোজ শুক্রবার সিরাজগঞ্জ জেলার কামারখন্দ, শাহজাদপুর, রায়গঞ্জ ও কাজিপুর থানা পরিদর্শন করেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়।

পরিদর্শনকালে তিনি থানাসমূহের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সেবার মান, জনসাধারণের নিরাপত্তা এবং কর্মরত কর্মকর্তাদের দায়িত্ব পালনের বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য গুরুত্বারোপ করেন। তিনি থানায় কর্মরত সকল সদস্যদের সমস্যা, অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এসময় জনাব মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্), জনাব মোঃ নাজরান রউফ, অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল, জনাব সাইফুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেল, জনাব মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেল, জনাব মোঃ রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার, কামারখন্দ সার্কেল, সিরাজগঞ্জসহ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা